বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখা এসবের আয়োজন করে।

শোভাযাত্রাটি শেরপুর শহরের খোয়ারপার মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে সক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাশহুরুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুজ্জামান বাদল এবং বিশেষ অতিথি হিসেবে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) ১৪৪ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপিসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন ‘দেশের ক্রান্তিকালীন সময়ে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা হয়েছিলো। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়। যে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে মসজিদ থেকে, ওই সংগঠনের নেতা-কর্মী বা কোন সদস্য দ্বারা কোন প্রকার অপরাধ, অন্যায় ও অবিচার করা সম্ভব নয়। এই সংগঠনের প্রতিটি সদস্য দেশ-বিদেশে আদর্শ মানুষ হিসেবে পরিচিত। এই সংগঠনের সাথে যুক্ত হলে সবাই ভালো মনের ও ভালো মানের নৈতিক মানুষ হিসেবে তৈরী হয়।’ ছাত্রশিবিরের নেতৃত্বে সুখী সমৃদ্ধ ও সুন্দর দেশ বিনির্মাণে দক্ষ, সৎ ও আদর্শ দেশ প্রেমিক তৈরী করতে বাংলাদেশ জামায়েতে ইসলামী নিরলস কাজ করছে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102