বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের ৩টি সংসদীয় আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবকয়টি আসনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী দিতে পর্যায়ক্রমে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করছে। এর অংশ হিসেবে শেরপুরের ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে এমপি প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে তা প্রকাশ করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে দলটির জেলা কমিটির মিডিয়া উয়িং বিভাগ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সম্ভাব্য প্রার্থীরা হলেন, শেরপুর-১ (শেরপুর সদর উপজেলা) ১৪৩ সংসদীয় আসনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) ১৪৪ সংসদীয় আসনের জন্য ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) ১৪৫ সংসদীয় আসনের জন্য জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল-কে মনোনিত করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় শেরপুর জেলার সংসদীয় ৩টি আসনের প্রর্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করা হয়।

শেরপুরের ৩টি আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানাজানি হলে, সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের ছবিসহ পোস্টার তৈরী করে সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করার হিড়িক পড়ে যায়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102