বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় টিসিবি পণ্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণ চলছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পঠিত

শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করার স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কাজ শুরু হয়েছে। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে গত সোমবার থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে ও পৌরসভায় এই স্মার্ট কার্ড বিতরণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ ও ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন বয়স ও পেশাশ্রেণীর সুবিধাভোগী নারী-পুরুষরা তার নিজ নামে বরাদ্দকৃত টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেতে ভিড় জমিয়ে রেখেছেন।

বানেশ্বরদী ইউনিয়নের উদ্যোক্তা চৈতী নাহার জানান, আমরা কার্ড হাতে পাওয়ার পরেই সুবিধাভোগীদের কার্ড বুঝে নিতে মোবাইলে জানিয়েছি। তবে যে মোবাইল নম্বর দিয়ে সুবিধাভোগীরা আবেদন করা হয়েছিলো তাদেরকে ওই মোবাইল সাথে আনতে বলা হয়েছে। কারন কার্ডটি সঠিক লোকের হাতে যাচ্ছে কিনা তা নিশ্চিত করতে সরকার কর্তৃক নির্দেশনা মোতাবেক নিদিৃষ্ট ওয়েভ সাইটে সুবিধাভোগীর ছবি আপলোড করতে ও কার্ডটি এক্টিভ করতে তার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়।

পাঠাকাটা ইউনিয়নের উদ্যোক্তা সেলিম রেজা জানান, সুবিধাভোগীর হাতে একটি কার্ড তুলে দেওয়ার আগে বেশ কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয়। ফলশ্রুতিতে প্রতিটি সুবিধাভোগীর হাতে একটি কার্ড তুলে দেওয়ায় একটু সময় লাগে। কিন্তু দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষরা না বুঝে প্রথম দিকে ভিড় করতেন এবং হট্টগোল শুরু করে দিতেন। শুরুর দিকে তারা না বুঝলেও পরে কাজ সম্পন্নের ধাপ ও আমাদের কাজের গতি দেখে এখন সবাই সন্তুষ্ট। তারা এখন সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে সকল কাজ শেষ করেই নিজ নিজ কার্ড বুঝে নিচ্ছেন।

বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, আগে টিসিবি পণ্য বিক্রি করতে ডিলারদের বিভিন্ন কারনে নানান সমস্যার সম্মুখিন হতে হতো। এখন প্রতি সুবিধাভোগী পরিবার প্রধানের নামে আলাদা স্মার্ট কার্ড হওয়ায় টিসিবি পণ্য বিক্রিতে ডিলারদের সকল সমস্যা কেটে গেলো।

সংশ্লিষ্ঠ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ হাজার ৩১৯টি সুবিধাভোগী পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এরমধ্যে, গণপদ্দী ইউনিয়নের ১,২৭০টি, নকলা ইউনিয়নের ১,১২৯টি, উরফা ইউনিয়নের ১,৩০০টি, গৌড়দ্বার ইউনিয়নের ৮৭০টি, বানেশ্বর্দী ইউনিয়নের ১,০৭০টি, পাঠাকাটা ইউনিয়নের ১,১৭০টি, টালকী ইউনিয়নের ১,০৭০টি, চরঅষ্টধর ইউনিয়নের ১,২৭০টি ও চন্দ্রকোনা ইউনিয়নের ১,৩৭০টি পরিবারকে এবং নকলা পৌরসভার ৩ হাজার ৮০০টি পরিবার এই সুবিধা পাবেন। এখন প্রথম ধাপের কার্ড বিতরণ কাজ চলছে। কার্ড প্রাপ্তি সাপেক্ষে সুবিধাভোগী সবার হাতে পর্যাক্রমে টিসিবির পণ্যের স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102