বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন

শেরপুর প্রতিনিধি”
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত

শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মুহাম্মদ গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক বছর মেয়াদী কমিটির জন্য মুহাম্মদ ফজলে আজীম পারভেজ-কে সভাপতি এবং ডা. শফিকুল ইসলাম-কে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সামছুল আলম সৌদাগর ও মাহমুদুল হাসান শাহীন, সহকারী সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল আলম, কোষাধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, দফতর সম্পাদক হাসানুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম ও সহ-সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রউফ।

এ উপলক্ষে সকাল ১০ টার সময় শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ফজলে আজীম পারভেজ-এঁর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম-এঁর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক জামালী, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী জিয়াউর রহমান, শেরপুর জেলা কমিটির উপদেষ্টা মুহাম্মদ হাফিজুর রহমান ও ময়মনসিংহ জোনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ‘দেশের অর্থনীতিকে অধিকতর গতিশীল করতে সকল সেক্টরে নিজ নিজ জায়গা থেকে উদ্যোক্তা হতে হবে। আঞ্চলিক ছোট ছোট শিল্পের ব্যাপক বিস্তার ঘটাতে হবে। মুসলিম জাতি হিসেবে আমাদের সকল ব্যবসা মানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে। রাসুল (সা.)-এঁর সুন্নাত অনুযায়ী গ্রাহকের প্রাপ্য হক বুঝিয়ে দিতে হবে।’ তিনি বিক্রিত মাল ফেরত নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানানোর পাশাপাশি নতুন অর্থবছরে জেলার ব্যবসায়ীগনের কাছে ইসলামী ব্যবসায়ী নীতি উপস্থাপনের আহবান জানান।

ময়মনসিংহ জোনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ চলতি অথ্যবছরের শেরপুর জেলা কমিটির জন্য মনোনিত নেতৃবৃন্দের নাম ও পদবী ঘোষণা করেন এবং আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্য জেলার পূর্ণাঙ্গ কমিটি ও উপজেলা সমূহের কমিটি গঠন নিশ্চিত করার আহবান জানান তিনি।

এসময় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতা-কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102