বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে ও আয়োজনে বাজিতখিলা দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

জেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের জামায়াত মনোনিত সাংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় অন্যন্যদের মধ্যে, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা কর্ম পরিষদ সদস্য ও পেশাজীবি বিভাগের সেক্রেটারি ডা. আনোয়ার হোসাইন, সমাজ সেবা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহমান, তরবিয়ত সেক্রেটারি মাহফুজুর রহমান, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরু ন্নবী, আব্দুল হাকিমসহ জেলা-উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই শিক্ষা শিবিরটি শনিবার সকাল ৮ টায় শুরু হয়ে আসর নামাজের পরে শেষ হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102