বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মিষ্টির দোকানদারকে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মাত্রাতিরিক্ত ওজনের প্যাকেটে মিষ্টি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নকলা পশ্চিম বাজারের তিন দোকানদরকে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এই জরিমানা বা অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, আজিজুল ইসলাম (৬০), সুজন মিয়া (৩৫) ও মমিন মিয়া (২৭)।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫৩ ধারা অনুযায়ী তিনটি মামলায় মিষ্টি তৈরি ও মাত্রাতিরিক্ত ওজনের প্যাকেটে মিষ্টি বিক্রি করে গ্রাহকদের কৌশলে ঠকানোর অপরাধে ৩ দোকানদারকে সতর্কতা মূলক প্রতিজনে এক হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পুলিশ বিভাগের লোকজন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102