বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় এনজিও সমন্বয় কমিটির বছরের শেষ সভা অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

শেরপুরের নকলায় সরকার কর্তৃক নিবন্ধিত নকলা উপজেলার বেসরকারি সংস্থা (এনজিও) সমন্বয় কমিটির চলতি বছরের শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এঁ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, মাটি’র ব্যবস্থাপক মো. রুহুল আমীন খান, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. বিপ্লব হোসেন, নকলা অটিজম ও বু্িদ্ধপ্রতীবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসেন, আইডিএ-এর নির্বাহী পরিচালক মো. লূৎফর রহমান ও ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ হোসাইন প্রমুখ।

বছরের শেষ সভায় বক্তারা এনজিও পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা ও এর সমাধানে করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আগত বছরে কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে সকল এনজিও নেতৃবৃন্দের করণীয় বিষয়েও আলোচনা করেন বক্তারা।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102