বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

শেরপুরের নকলায় প্রথম বারেরমতো তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনয়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. খোরশেদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাসুম, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. বিপ্লব হোসেনসহ উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃনব্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102