বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন ও স্বামী-স্ত্রীসহ নিহত ৬!

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন ও স্বামী-স্ত্রীসহ ৬ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এরমধ্যে ৫ জন ঘটনাস্থলে ও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে ৩ জন নকলা উপজেলার ও বাকি ৩ জন শেরপুর সদর উপজেলার বাসিন্দা।

রোববার সাড়ে ১১টার দিকে নকলা থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে রিফাত পরিবহন নামের ঢাকাগামী যাত্রীবাহী বাস ঢাকা-শেরপুর মহাসড়কের ভাতশালা এলাকায় (জোড়া পাম্প সংলগ্ন) পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজি চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যান।

নিহতরা হলেন, নকলা উপজেলার ভাই-বোন গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর গ্রামের শাজাহান আকন্দের মেয়ে মাইসা তাসলিম মিম ও ছেলে কামরুজ্জামান বাবু এবং একই ইউনিয়নের চিথলিয়া পশ্চিমপাড়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী মিনা রানী। আর শেরপুর সদর উপজেলার কামাড়িয়া ইউনিয়নের আলিনাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান ও তাঁর স্ত্রী উম্মে কুলসুম এবং একই ইউনিয়নের কামাড়িয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে দুর্ঘটনা কবলিত সিএনজিটির চালক লোকমান হোসেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয় সমূহ নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102