বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র (টিটিসি)-এর আয়োজনে এবং টিটিসির সেমিনার কক্ষে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্টর ইসমাইল হোসেন, তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার ও রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া বিদেশগামী প্রশিক্ষিত কর্মীদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশের উন্নয়নে শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ এর লক্ষ্যমাত্রা অর্জনে অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর টিটিসির প্রশিক্ষক ইসমাইল হোসেন।

এসময় ইন্সট্রাক্টর রোকসানা খাতুন, শফিকুল ইসলাম, বাবুল শেখ, সোলায়মান হোসেন, লিটন মিয়া ও রুবেল মাহমুদসহ টিটিসির অন্যান্য ইন্সট্রাক্টর-প্রশিক্ষক, বিভিন্ন ট্রেডের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীগন ও বিদেশগামী প্রশিক্ষিত কর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102