বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছ আর নেই

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুছ মারা গেছেন; ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫ টা ২০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে নকলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

রবিবার সকাল ১১টার সময় পৌরসভার কায়দা গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে ওই কবরস্থানেই মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও নিহতের পরিবারের সদস্য সূত্রে জানা গেছে।

তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুছের লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০৩৪১।

তাঁর মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসাইন, সাধারন সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, বিডি ক্লিন নকলা টিমের সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিন, নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার সভাপতি আসাদুজ্জামান সৌরভ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102