বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জিয়া মঞ্চের উদ্যোগে বিজয় দিবস উদযাপন, সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

শেরপুরের নকলায় ‘জিয়া মঞ্চ নকলা উপজেলা শাখা’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ও উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জিয়া মঞ্চের জেলা ও উপজেলার নেতারা। সোমবার (১৬ ডিসেম্বর) এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় ইউএনও দীপ জন মিত্র, উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তাজমুল ইসলাম তাজ, নকলা উপজেলা জিয়া মঞ্চের নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা জিয়া মঞ্চের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদদের স্মরণে সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দুপুরের দিকে আলোচনা সভা ও দেশ-জাতি কল্যাণে দোয়া মাহফিল করেন তারা। তাছাড়া মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহন করেন জিয়া মঞ্চের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102