বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির বিজয় দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় সংসদের বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়।

কর্মসূচির মধ্যে- উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদদের স্মরণে সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দেশ-জাতি ও দলের কল্যাণে দোয়া মাহফিল ছিলো উল্লেখযোগ্য।

উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার প্রমুখ।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় বিএনপি নেতা সাইদুল হক লাঞ্জু, ইস্রাফিল হোসেন, হাফিজুল হাসান, এনামুল হক পান্নু, মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল, মোবাশ্বের আলী চৌধুরী টুটন, রাব্বেনুর চৌধুরী, এনামুল হক রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি, ছাত্রনেতা হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিএনপি নেতা মুহাম্মদ ইলিয়াস হোসেনের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের নেতাকর্মী, উপজেলা বিএনপির একাংশ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আলাদা ভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেছেন। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়াসহ ইলিয়াস আলী ও রাসেল মিয়ার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি নেতা দুলাল চৌধুরীর অনুসারী নেতাকর্মীরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলাদা স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন।

তারা সবাই মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক ঘোষত সকল কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102