বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শেরপুরের নকলায় সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সরকারি হাজী জালমামুদ কলেজের সামনে নকলা-চন্দ্রকোনা আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নিরপরাধ সকল কারাবন্ধীদের মুক্তির দাবীতে এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবীতে মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. রাসেল সরকার, কলেজ ছাত্রদলের সভাপতি শাহ শরিফুল আলম ও সাধারণ সম্পাদক জালাল সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি ও যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন প্রমুখ।

এই মানববন্ধনে উপজেলা, পৌরসভা ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সরকারি হাজী জালমামুদ কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102