বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নকলায় র‌্যালি ও মানববন্ধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে শেরপুরের নকলায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে ধারন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩০ মিনিট ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ জন মিত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান ও উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। ২০০৩ সালে জাতিসংঘের উদ্যোগে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর কর্মপন্থা নির্ণয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদ গৃহীত হয়। আর্থ সামাজিক প্রেক্ষাপটে বৈশ্বিক স্বীকৃত সূচকে দক্ষিণ এশিয়ায় সমপর্যায়ে অনেক দেশের তুলনায় বাংলাদেশের সাফল্য নিয়ে গর্ব করার মতো। দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন কারনে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার শর্ত পূরণ করতে স্বক্ষম হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের স্বীকৃতি পাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক; সততা সংঘের সদস্যবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত সাংবাদিকগন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102