বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পহেলা ডিসেম্বর (রবিবার) রাজধানী ঢাকার মতিঝিলস্থ ৯৩ আজিজ ভবনের অষ্টম তলায় ফিতা কেটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন-এঁর সভাপতিত্বে এবং মহাসচিব মো. কামরুল ইসলাম-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেনিথ লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস.এম নুরুজ্জামান এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ ও মো. শিকদার টিটো, সহকারি মহাসচিব মো. আতিকুর রহমান আজাদ ও হাসান সরদার জুয়েল, আইন সচিব মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব ও সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার প্রমুখ।

প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক পেশকৃত ২১ দফা দাবি গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আপনারা সমাপ্ত করবেন। তাতে তাঁর আত্মা শান্তি পাবে। এর জন্য সংগঠনটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব মো. আবেদ আলী, তথ্য প্রযুক্তি সচিব মো. বাপ্পি আহমেদ শ্রাবণসহ অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আহম্মেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা জেলার সভাপতি মো. মহসিন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, শুভাকাঙ্খি ও সুশীলজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102