বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’র সাহিত্যালাপ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

শেরপুরে ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’ জেলা শাখার নিয়মিত মাসিক ‘সাহিত্য আলাপ-১১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) জেলা শহরের নিউমার্কেটস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-বাংলাদেশ এর শেরপুর জেলা শাখার অফিস কক্ষে ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’র সভাপতি ড. সুধাময় দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আলাপে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এডভোকেট মো. আব্দুর রহিম বাদল, রবিন পারভেজ, দেবদাস চন্দ বাবু, আব্দুল খালেক, এরশাদ আলী, বিপুল দাম হৃদয়, তরুণ চক্রবর্তী, হাসান রাকিব ও মনিকা শকুন্তলা প্রমুখ।

আলাপে সংঘের সাংগঠনিক বিষয়াদি ছাড়াও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের ওপর মুক্ত আলোচনা করা হয়। তবে অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি মোহনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ’র শ্রীবরদী উপজেলার প্রতিনিধি সাংবাদিক মো. রেজাউল করিম বকুল, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক মো. জাকারিয়া পিন্টু প্রমুখের প্রয়ানে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবিতা পাঠ করেন, কবি রবিন পারভেজ, দেবদাস চন্দ বাবু, বিপুল দাম হৃদয়, তরুণ চক্রবর্তী, শুভজিত নিয়োগী, হাসান রাকিব ও মনিকা শকুন্তলা প্রমুখ এবং শিল্পী দেবদাস চন্দ বাবু সঙ্গীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102