বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে কবিসংঘ বাংলাদেশ’র সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

শেরপুরে ‘কবিসংঘ বাংলাদেশ’ এর মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের বটতলা কালিরবাজার এলাকায় কবিসংঘের ভারপ্রাপ্ত সভাপতি কবি রফিকুল ইসলাম আধার-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাহিত্যালাপে ‘শেরপুর থেকে সারাদেশ, কবিসংঘ বাংলাদেশ’ এ শ্লোগানকে ধারণ করে সারাদেশে সংগঠনটির বিস্তৃতি বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।

কবিসংঘ বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্যালাপ ও কবিতা পাঠে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কবি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি হাফিজুর রহমান লাভলু, ম্যাগাজিন উপ-কমিটির সদস্য সচিব কবি ও ঔপন্যাসিক আশরাফ আলী চারু, বহুগ্রন্থ প্রণেতা কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি ও ঔপন্যাসিক হাসান শরাফত, কবি রবিউল আলম টুকু, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি আবু বকর সিদ্দিক, কবি মাছুদুল আলম সরকার, কবি নাছিম তালুকদার, কবি কামরুজ্জামান বাদল ও কবি শেখ ফয়জুর রহমান প্রমুখ।

আলোচনান্তে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত গুলোর মধ্যে- আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটির সম্মেলনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে সদস্য নবায়ন, প্রকাশিতব্য স্মরণিকায় তালিকাভূক্ত সদস্যদের লেখা (ছড়া, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও রম্যরস) আহবান ও জমাদান, বিভিন্ন শাখা কমিটির সম্মেলন সম্পন্ন, সংগঠনের নামে ফেসবুক পেইজ খোলা ও নিয়মিত মাসিক সাহিত্যালাপসহ সকলের সাথে পারস্পারিক সম্পর্ক তথা সাহিত্যবন্ধন আরও জোরদার করণ উল্লেখযোগ্য।

সাহিত্যালাপে সংগঠনটির সার্বিক বিষয়াবলী তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার। এছাড়া উপস্থিত কবিদের পাঠ করা স্বরচিত কবিতার উপর আলোকপাত করেন কবি ও অনুবাদক মোস্তাফিজুল হক।

অনুষ্ঠান শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি প্রথিতযশা সাংবাদিক কলামিষ্ট তালাত মাহমুদ-এঁর প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেইসাথে তাঁর স্মৃতি ও রচনা সংরক্ষণ করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102