বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ৫ দোকানে আগুন লেগে ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে

শেরপুর সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৫ বার পঠিত

শেরপুরে এক অগ্নিকাণ্ডে ৫টি দোকানের মালমাল পুড়ে ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মাঝ রাতে শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মাঝ রাতে সদর উপজেলার তারাকান্দি বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর রাত ১২টার দিকে এলাকাবাসী বাজারের মনিহারি ব্যবসায়ী জালাল উদ্দিনের বন্ধ দোকান থেকে আগুনের শিখা ও ধোয়া বের হতে দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরও ৪টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে সোহাগ মেশিনারীজ, সুমন বস্ত্রালয়, মমতাজ স্টোর ও নাসিম হোমিও হলসহ পাঁচটি দোকান পুড়ে যায়।

পরে সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন শেরপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথসহ অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102