বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জনকে অর্থদন্ড

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

শেরপুরের নকলায় সড়ক পরিবহনের বিভিন্ন আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ জনকে টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত নকলা পৌরসভার জালালপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

এ সময় অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন, হেলমেটবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযানের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ৭টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়।

আদাল সূত্রে জানা গেছে, সতর্কতা মূলক প্রতি জনে ২০০ টাকা করে মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা কালে পুলিশ সদস্য, পথচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া জানান, যান ও মালের স্বার্থে এ ধরনের ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102