বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

২০০৯ সালে পিলখানা হত্যাকান্ড বিষয়ে নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে শেরপুরে মানব বন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর থানা মোড়ে জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও জেলবন্দি বিডিআর সদস্যের পরিবারের লোকজন অংশ গ্রহন করেন।

জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছরুল করিম, প্রচার সম্পাদক মো. নুরে আলম ও সদস্য শামছুল আলমসহ চাকরিচ্যুত বেশ কয়েকজন বিডিআর সদস্য এবং নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের লোকজন বক্তব্য রাখেন।

বক্তারা ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার ঘটনাটিকে সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবী জানান। এছাড়া নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবি করেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102