বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৩ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (২৪ নভেম্বর রবিবার থেকে ২৬ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউ রবিবার উদ্বোধনী অনুষ্ঠান ও মঙ্গলবার সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে। ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন এবং উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

ইন্সট্রাকটর (নন-টেক) মোস্তাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপাধ্যক্ষ তাছলিমা আক্তার ও উপাধ্যক্ষ দেবব্রত কুমার নাথ; চিফ ইন্সট্রাক্টর (টেক) সিভিল মোহাম্মদ মাইনুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) রসায়ন পরিমল চন্দ্র দে, চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) কম্পিউটার বুলবুল আহম্মেদ, ইন্সট্রাক্টর (নন-টেক) ইংরেজী মো. হাফিজুর রহমান, ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার মো. উজ্জল মিয়া, ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার মেহেদী হাসান, ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স নাদিম আল সাঈদ খান, ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রিক্যাল সৃজন সরকার, ইন্সট্রাক্টর (টেক) সিভিল জসিম উদ্দিন, ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স নাজমুল আহসান, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার জাহিদুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার ওবায়দুল আল নোমান, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) এভায়রনমেন্টাল মো. হাসিবুল হাসানসহ ইন্সটিটিউটে কর্মরত সকল প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, স্থানীয় সাংবাদিকগন ও সুধিজন উপস্থিত ছিলেন।

৩ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেল দৌঁড়, মার্বেল দৌঁড়, গোলক নিক্ষেপ, স্টাম্প ভাঙ্গা, বালিশ যুদ্ধ, হাড়ি ভাঙ্গা, দীর্ঘ্য লাফ ও উচ্চ লাফসহ বেশ কিছু আকর্ষণীয় খেলা অন্তর্ভূক্ত করা হয়েছিলো। তবে এতে বিশেষ আকর্ষণ ছিলো তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে উঠা ও বস্তা দৌঁড়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102