বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃতু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রেজুওয়ানা ও রেজবানা নামের দেড়বছর বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরেরদিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। তারা কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে সবার অজান্তে খেলতে বের হয়ে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। হঠাৎ তাদের কথা মনে পড়লে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিশুদ্বয়ের সুরতহাল রেকর্ড করা হয়। পরে বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102