বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার কৃতিসন্তান ডা. আলীম ইসলামপুর ইউএলও হিসেবে যোগদান করেছেন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার কৃতি সন্তান ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলীম জামালপুর জেলার ইসলামপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের নতুন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) হিসেবে রোববার যোগদান করেছেন।

এ উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও হাসপাতাল, ইসলামপুর প্রাণি চিকিৎসক সমিতি, ইসলামপুর ভেরিয়া ও বিউটি মেডিসিন কর্ণারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ইসলামপুর প্রাণি চিকিৎসক সমিতি, ইসলামপুর ভেরিয়া’র নেতৃবৃন্দ ও বিউটি মেডিসিন কর্ণারের স্বত্তাধিকারীসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তিনি নতুন কর্মসস্থলে যোগদানের পরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট উপজেলার সবার পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

জানা গেছে, তিনি ইউএলও হিসেবে ইসলামপুরে যোগদানের আগে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ভেটেরিনারি সার্জন পদে এবং এরও আগে জামালপুরের ইসলামপুর প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি সার্জন পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ডা. আব্দুল আলীম শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার গ্রামের বাসিন্দা। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102