বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন ও এ্যাডভোকেসি সভা

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা দেশের ন্যায় শেরপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা সদরের সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নিয়ে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ‘আসুন নিউমোনিয়া বন্ধ করার লড়াইয়ে সক্রিয় সহযোগী হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।

র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসানুল হাবিব হিমেল অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা নিউমোনিয়ার লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করেন। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কার্যক্রমের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন-এঁর সভাপতিত্বে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নিয়ে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসানুল হাবিব হিমেলসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102