বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শিশুদের মাঝে ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

শেরপুরের নকলায় শিশুদের মাঝে কবিতা/ছড়া প্রতিযোগিতায় বিজয়ী সেরা ৭ জনকে পুরষ্কার প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ৬০ শিশুর মাঝে অভিনন্দন পুরষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলার সেরা পুরষ্কার বিজয়ী শিশু যারিন তাসনিম, লিনিত, সাফওয়া হাসান সাইজা, মোশাররাত তাসনিম রায়তা, আনাহিতা বিনতে মুহাম্মদ, আরওয়া ও মোহাম্মদ জারির-এর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার হিসেবে ক্রেস্ট, বই, কলম, পেন্সিল ও ‘কবিতা/ছড়া প্রতিযোগিতায় সেরা পুরষ্কার’ খচিত সিরামিকের মগ এং প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সবাইকে একটি করে বই প্রদান করা হয়।

এ উপলক্ষে শনিবার বিকেলে ‘আমাদের নকলা’ গ্রুপের এ্যাডমিন সুমন আহমেদ-এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, গ্রুপের এ্যাডমিন রাইসুল ইসলাম আসাদ ও আদনান সামী, মডারেটর আরমান হোসেন পার্থ, তৌহিদ হাসান, নাহিদ ও নীলিমা স্মৃতি প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক, শিশু শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার ইতিহাস ঐতিহ্য প্রচার প্রকাশকারী এবং যেকোন ঘটনার তাৎক্ষণিক ও আগাম তথ্য সরবরাহকারী ‘আমাদের নকলা’ নামে একটি ফেইসবুক গ্রুপের কর্তৃপক্ষ শিশুদের উৎসাহ প্রদান মূলক অনলাইন ভিত্তিক ব্যাতিক্রমি এই প্রতিযোগিতার আয়োজন করেন। দীর্ঘ্য একমাস প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ দেওয়া হয়। এতে ৬০ জন শিশু কবিতা/ছড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। নির্ধারিত সময়ের পরে ওই ৬০ শিশু প্রতিযোগির মধ্যে বিচারকগন বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই বাছাই করে ৭ জনকে সেরা হিসেবে মনোনিত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102