বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনসহ ইউপি কার্যালয় পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

শেরপুরের নকলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং নকলা পৌরসভার উন্নয়ন প্রকল্পের দুইটি উদ্বোধন করাসহ উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

বুধবার এসব প্রকল্পের কাজ উদ্বোধন শেষে উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদ ও ২নং নকলা ইউনিয়ন পরিষদের কার্যালয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় ইউএনও’র সাথে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেল, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102