বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা, বৃক্ষ রোপণ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

শেরপুরের নকলায় বিভিন্ন দপ্তর প্রধান, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এর পরে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন দিনি।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেওয়ান গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত, পৌর বিএনপি’র আহবাযক কামরুল আলম খান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম প্রমুখ।

বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনা করেন। নিজ নিজ দপ্তর ও ইউনিয়নের জনসাধারনকে সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা। দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে বক্তব্য রাখেন। সবশেষে উপজেলায় সার্বিক বিষয়ে শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

আলোচনা সভার পরে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102