শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নকলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া-এঁর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নওশেদুজ্জামান এবং আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102