বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় ওয়ার্ড যুবদলের পরিচিতি সভা

মো. মোশারফ হোসাইন, শেরপুর:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

শেরপুরের নকলায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে ওয়ার্ড যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নকলা পৌরসভার ৯নং কলাপাড়া ওয়ার্ড যুবদলের আয়োজনে চেরুর বাজারে (কলাপাড়া বাজারে) এই সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ভাতিজা রাব্বেনুর চৌধুরী।

ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বেঞ্জির হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলা কৃষক দলের আহবায়ক, মনিরুজ্জামান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনিস, পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

পরিচিত সভার আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় বিএনপি নেতা রহমত আলী, মাওলানা খায়রুল ইসলাম, আব্দুল হামিদ, তোতা মিয়া, মেহেদী হাসান মিন্টু, আব্দুল আওয়াল বাক্কি সরকার, মুমিনুল ইসলাম মমিন, ফাহাদ হোসেন, মোসলেম উদ্দিন, রুকুনুজ্জামান রনি ও জিয়ারুল ইসলামসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় অগণিত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102