শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শান্তি ও সম্প্রীতির জন্য যুব ফোরামের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

শেরপুরের নকলায় শান্তি ও সম্প্রীতির জন্য আস্থা প্রকল্পের নকলা উপজেলা যুব ফোরামের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মুক্তমঞ্চ চত্বরে উপজেলা যুব ফোরামের আহবায়ক ও নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেনের নেতৃত্বে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচীতে নকলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবসদস্য মো. মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও যুবসদস্য দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায় দিন’র প্রতিনিধি ও যুবসদস্য শফিউল আলম লাভলু, সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত স্বাবলম্বী উন্নয়ন সমিতির ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও যুবসদস্য মো. সেলিম রেজা, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও যুবসদস্য আব্দুল্লাহ আল-আমিন, সংগঠনটির যুগ্ম-আহবায়ক সাংবাদিক হাফেজ মাওলানা মাহদী হাসান, দরিদ্র তহবিল সংস্থার পরিচালক ও যুবসদস্য তরুণ সাংবাদিক মো. হাসান মিয়া, যুবসদস্য তরুণ সাংবাদিক লিমন আহম্মেদ ও যুবসদস্য নাঈম ইসলামসহ নকলা উপজেলা যুব ফোরামের অন্যান্য সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক যুবসদস্য অংশ গ্রহণ করেন।

উপজেলা যুব ফোরামের আহবায়ক নুর হোসেন জানান, এই সংগঠনটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকরে সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় যুবনীতি অনুসরন করে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ ও দেশ-জাতির উন্নয়নে সম্পৃক্ত করনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ জানান, অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে যুবক-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে যুব ফোরামের স্বেচ্ছাসবকগন নিরলস কাজ করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোনা অপরাধমুক্ত সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করতেও যুব ফোরামের সদস্যগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102