বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

শেরপুরের নকলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) “বন্ধু সংগঠন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ও সার্বিক সহযোগিতায় পৌরশহরের চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজে দিনব্যপী এ কার্যক্রম চলে।

ময়য়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী, নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের পিইসি ইনচার্জ ও রিফ্রাকশনিস্ট ডা. নাজমুস সাকিব, রিফ্রাকশনিস্ট ডা. ফারজানা আক্তার ও বন্ধু সংগঠনের রিয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বন্ধু সংগঠন’র রিয়াদ চৌধুরী বলেন, আমাদের সংগঠনটি সবসময় জনগনের পাশে আছে, ছিলো এবং থাকবে। বিশেষ করে গরীব ও অসহায়দের জন্য কিছু করতে পারলে ভালো লাগে; এই ভালো লাগা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। তিনি জানান, যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না, যাদের চোখের অপারেশন ও চশমা কিনার সামর্থ নেই মূলত তাদের জন্যই আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এ মহতী কাজের সফলতার জন্য সর্বসাধারনের দোয়া ও পরামর্শমূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই কার্যক্রম চলাকালে বন্ধু সংগঠনের ফাহাদ, সানোয়ার হোসেন অভি, রনি, রিপন রুকন, রতন, টিটু, সোহাগ, হাবিব, আবু সালেহ, হাকিম ও বিল্লালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চক্ষু রোগে আক্রান্ত শতাধিক নারী-পুরুষ রোগী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102