শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার নতুন ইউএনও হিসেবে দীপ জন মিত্র-কে পদায়ন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্র-কে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০১.২৩ নং স্মারক মূলে জারি করা বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া-এঁর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মোতাবেক এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পাশে উল্লিখিত পদে বদলি/পদায়ন করা হলো। সেমোতাবেক নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্র-কে পদায়ন করা হয়েছে।

এর আগে, ৬ অক্টোবর (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ হতে জারি করা এক প্রজ্ঞাপন মোতাবেক ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর দীপ জন মিত্র-কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

তথ্য মতে, সদ্যপদায়নকৃত নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ৩৫তম বিসিএস-এ চ‚ড়ান্ত মনোনিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সর্বশেষ ২০২২ সালের ২২ জানুয়ারি হতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র) হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, দীপ জন মিত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি দ্রুত সময়ের মধ্যে শেরপুর জেলার নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102