শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার প্রকৌশলী আরেফিন পারভেজ-কে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলার প্রকৌশল অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ’র অফিস কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার অংশ হিসেবে উপজেলা প্রকৌশল অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগনের পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী আরেফিন পারভেজ-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এসময় উপ-সহকরী প্রকৌশলী ইকবাল হোসেন ও রাকিবুল ইসলাম, কমিউনিটি অরগানাইজার রফিকুল ইসলাম, কার্য-সহকারী হাকিম মিয়া, কালাম মিয়া, মিলন, এনামুল ও মেহেদীসহ অনেকে।

জানা গেছে, প্রকৌশলী আরেফিন পারভেজ-কে শেরপুর সদর উপজেলায় বদলি করা হয়েছে। তিনি ২৭ অক্টোবর ২০১৯ খ্রি. থেকে নকলায় কর্মরত ছিলেন। তাঁর ওপর সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে নিষ্ঠার সহিত পালন করে নকলাবাসীর মনজয় করেগেছেন। তিনি জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন স্তÍরের কর্মকর্তা-কর্মচারীদের অনুকরণীয় ব্যক্তিত্ব বলে অনেকে জানান।

উপ-সহকরী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, আমার কর্মজীবনের প্রথম কর্মকর্তা (প্রকৌশলী) হলেন উপজেলার প্রকৌশলী আরেফিন পারভেজ স্যার। তাঁর দক্ষ দিক নির্দেশনায় আমি যাকিছু শিখেছি তা আমার পাথেয় হয়ে থাকবে, যা কোদিন ভুলার নয়। তাঁর দেওয়া প্রশিক্ষণ মূলক পরামর্শকে কাজে লাগিয়েই ভবিষ্যৎ কর্মজীবন অতিক্রম করতে চাই। পরবর্তী কর্মস্থল আরো মসৃণ ও সুখকর হবে বলে আশাব্যক্ত করেন উপজেলার প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারী।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102