শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.টি.এম আমিনুল ইসলাম-এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মোতালেব মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, ডা. তামান্না তানজিম, পুলিশ পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ, জেলা সমাজসেবা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনে আরা, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল মিঞা, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম ও জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব জি.এইচ হান্নান প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় এনজিও প্রতিনিধি, প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও জেলা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলার নকলায় ‘নকলা উপজেলা প্রবীণ-প্রতিবন্ধী হিতৈষী সংস্থা’-এর উদ্যোগে সন্ধ্যায় এই দিবসটির তাৎপর্যের উপর ভিত্তি করে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102