বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে বালু চাপার ৩ ঘন্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭১ বার পঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু চাপায় রিপন মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৩ ঘন্টা পরে এ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভারত-বাংলার সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রিপন উপজেলার আন্দারুপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। নিহত রিপন ওই ব্যবসায়ীর বালু উত্তোলন কাজে শ্রমিক হিসেবে ছিলেন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পাড় ধ্বসে প্রায় ২০ ফুট গভীর গর্তে বালু চাপা পড়ে সে। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে দীর্ঘ সময় চেষ্ট করেও উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনা স্থলে পৌঁছেন।

দমকল বাহিনীর ষ্টেশন অফিসার আব্দুল লতিফ জানান, প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর রাত পৌণে ১০ টার দিকে গর্তের পানি অপসারণ করে বালু শ্রমিক রিপনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়াসহ অনেকে জানান, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহত রিপনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102