বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ধোবাউড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার
মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের অফিস কক্ষে ক্লাবের সভাপতি আনিছুর রহমান মানিক-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি সুলতান মামুন রতন ও যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ফজলুল হক প্রমুখ।

সাংবাদিক নেতারা ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের ইতিহাস ঐতিহ্য উল্লেখ্য পূর্বক প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মপরিধি, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ওসি আল মামুন সরকার বলেন, ধোবাউড়া উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জুয়া খেলা, বেদখল, পারিবারিক কলহসহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে উপজেলাবাসীকে নিরাপদ রাখতে তিনি বদ্ধপরিকর। তাছাড়া যেকোন গুজব প্রতিরোধে, গ্রেফতারী পরোয়ানা তামিলকরাসহ অপরআধ দমনে বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা বাড়ানো, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর কর্মতৎপরতা বৃদ্ধিকরা তাঁর নিয়মিত কাজের অংশ হিসেবে থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন- পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের সাথে সু-সম্পর্ক গড়ে তুলার মাধ্যমে প্রমান করতে চাই যে, ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ।’ তবে এর জন্য সব পেশা-শ্রেণীর জনগনের সহযোগিতা অতিজরুরি বলে তিনি মনে করেন। এক্ষেত্রে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পরামর্শ ও সার্বিক সহযোাগিতা কামনা করেন ওসি আল মামুন সরকার। এসময় ধোবাউড়া প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102