বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিটিভিতে নতুন মহাপরিচালক ও ২ সচিব নিয়োগ করা হয়েছে

অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৯৫ বার পঠিত

অতিরিক্ত সচিব মোসাম্মৎ হামিদা বেগম ও শরিফা খানকে পদোন্নতি দিয়ে যথাক্রমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে সদস্য পদে (সচিব পদমর্যাদা) নিয়োগ দিয়েছে সরকার।

এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সোহরাব হোসেন। এ ছাড়া পাঁচ অতিরিক্ত সচিবের দফতর বদল হয়েছে। সোমবার এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিয়োগ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শরিফা খানকেও সচিব পদে পদোন্নতির পর পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগমকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে শিশুকল্যাণ ট্রাস্টের পরিচালক হাবিবুর রহমানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য সেলিম আবেদকে বিদ্যুৎ বিভাগে এবং খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. তাহমিদুল ইসলাম ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব বশীর আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102