বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

শেরপুরের নকলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২) প্রকল্পের কর্মীদের ৬দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বানেশ্বদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত।

এতে বক্তব্য রাখেন, স্বপ প্রকল্পের প্রজেক্ট অফিসার আজিজুর রহমান, প্যানেল চেয়ারম্যান আনার মিয়া, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও সমকালীন বাংলা ডটকম পত্রিকার সম্পাদক মোঃ মোশারফ হোসাইন, ইউনিয়ন কর্মী সাদিয়া ও দলনেতা মঞ্জুরা বেগম প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশগন, স্বপ্ন প্রকল্পের সুবিধভোগী নারীর, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশগন ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।

প্রজেক্ট অফিসার আজিজুর রহমান জানান, নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ৪ জন করে প্রতি ইউনিয়নে মোট ৩৬ জন করে সুবিধাভোগী নারীকে এই প্রকল্পের অন্তর্ভূক্ত করা হয়েছে। এই ৩৬ জনের মধ্যে ১২ জন নিয়ে একটি করে ব্যাচ তৈরী করে প্রতি ব্যাচকে ৬দিনের প্রশিক্ষণ করানো হবে। এ হিসেবে মতে প্রতিটি ইউনিয়নে ৩টি ব্যাচে মোট ৩৬ জনকেই পর্যাক্রমে এই প্রক্ষিণ দেগওয়া হবে। ফলে সারা উপজেলার মোট ৩২৪ জন সুবিধাভোগী নারীকে ৬দিনের এই প্রশিক্ষণ পাবেন। এই প্রশিক্ষণের জন্য আলাদা কোন ভাতা প্রদান করা হবেনা তবে, প্রতি দিনের হাজিরা ভাতা ও দুপুরে খাবার পাবেন প্রশিক্ষণার্থীরা।

তথ্য মতে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে গ্রামীণ হত দরিদ্র ও অসহায় নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ‘উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২) শীর্ষক প্রকল্পটি দেশের ১২টি জেলা (রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারি, গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, জামালপুর ও শেরপুর)-এর ৩২ টি উপজেলার ২৮৩ টি ইউনিয়নে বাস্তবাবায়িত হচ্ছে। এতে মোট ১০ হাজার ১৮৮ জন গ্রামীণ হত দরিদ্র ও অসহায় নারীকে নির্বাচন করে এই সুবিধার আওতাভূক্ত করা হয়েছে এরমধ্যে নকলার ৩২৪ জন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102