বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে আওয়ামী লীগের হামলা ও একজনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নকলা উপজেলা, পৌরসভা, শহর ও ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু’র সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মুর্তুজ, আব্দুল সাত্তার, ও টুনি সরকার’ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী গোপালগঞ্জ সদর উপজেলা বেদগ্রামে অনুষ্ঠিত এক পথসভা শেষে টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাড়িতে যাওয়ার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হন। ওই হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন (দিদার) নিহত হন ও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। দেশে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবেনা। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন বলেও তারা জানান।

এসময় উপজেলা, পৌরসভা, শহর ও ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102