বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপণী

নকলা (শেরপুর) প্রতিনিধ:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী (৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত) কৃষি মেলার সমাপণী অনুষ্ঠান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুয়েব আহমেদ।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে-এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও উপজেলার জাফা নার্সারীর মালিক জাহিদ হাসান প্রমুখ।

পরে সেরা স্টলের মালিকগনের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। এছাড়া ভ‚রদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সদস্যদের কৃষি বিষয়ক উন্নয়ন মূলক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ছায়েদুল হকের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এসময় উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, মেলায় অংশগ্রহণকারী কৃষক-কৃষাণী, দর্শকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102