বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কলেজ ছাত্রদল শাখার মিছিল মিটিং

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগী শেখ হাসিনার বিচার দাবিতে শেরপুরের নকলায় সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক জালাল সরকারের নেতৃত্বে মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনারের সামনে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহ শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল সরকার।

এছাড়া আরো বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম নাহিদ, যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন, সদস্য সচিব জালাল উদ্দিন সরকার, শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহিম হাসান ও ক্লাস কমিটির সভাপতি দেওয়ান সোনাহার হোসেন শান্ত প্রমুখ।

বক্তারা তাদের বক্তেব্যের মাধ্যমে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীসহ সাধারণ জনগনকে গুলি করে হত্যা করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার ইন্দনদাতা আওয়ামী লীগের সভাপতি দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচারের দাবী উত্থাপন করেন। মিছিল ও আলাচনা সভায় উপজেলা, শহর ও কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102