শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শেরপুরে গণঅধিকার পরিষদের র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২০৮ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে শেরপুরে গণঅধিকার পরিষদের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড় মুক্তমঞ্চে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মাহবুবুল হাসান রংগনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দেশ যেনো তৃতীয় কোনো অশুভ শক্তির হাতে না চলে যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং চলমান বন্যা পরিস্থিতিতে সবাইকে একসাথে অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগীতা করার আহবান জানান তিনি।

আরো বক্তব্য রাখেন, অগ্রভাগে ছিলেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্মসাধারণ সম্পাদক আরিফ আহমেদ, যুব অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল মেহেদী, শেরপুর গণঅধিকার পরিষদের মনিরুজ্জামান মনির, শামসুজ্জামান শিবলু, কাজী হায়াত, এডভোকেট এনামুল হক, আরিফ সাফ্যারিসহ সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা শেখ হাসিনার বিচারের দাবিসহ দেশব্যাপী বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে বক্তব্য দেন।

সমাবেশে পেশাজীবি অধিকার পরিষদ শেরপুরের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব সোলাইমান মিয়া, শ্রমিক অধিকার পরিষদ সভাপতি ওয়াজকুরুনী মিয়াসহ সংগঠনের অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাবান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ সুজন, রাবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আল শাহরিয়ার শুভ, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আবু সাঈদ ইমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও আল মুস্তাহিদ, যুগ্মসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম সিজান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সৈয়দ মনিরুজ্জামান, শেরপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি দুর্জয় হাসানসহ জেলা ও সদর উপজেলার গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

–প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102