বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন সনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের শ্রীবরদীতে কর্মরত সাংবাদিক ও সুধীজন।

মঙ্গলবার দুপুরের দিকে সাংবাদিক ও সুধীজনের আয়োজনে ‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’- এই শ্লোগানকে সামনে নিয়ে শ্রীবরদী শহরের চৌররা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৈনিক কালেরকন্ঠ’র শ্রীবরদী উপজেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক আজকের পত্রিকা ও দ্যা ট্রাইবুনাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, মাই টিভির জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক আলোকিত নিউজ’র প্রতিনিধি মাসুদুর রহমান, দৈনিক সময়ের ধারা’র প্রতিনিধি আবু তাহের ও বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি একেএম নুর আলম নয়ন প্রমুখ।

বক্তারা বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া হামলা-ভাংচুরের সাথে জড়িতদের চিহৃত করে দ্রæত আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা।

শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, শুভসংঘের সদস্য এবং সুশাসনে জন্য নাগরিক (সুজন)-এর নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নিয়ে একাত্বতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102