বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ছড়া : ‘যেই লাউ সেই কদু’ -জি.এম সুমন সরকার

জি.এম সুমন সরকার, নকলা
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পঠিত

যেই লাউ সেই কদু, লোকমুখে শুনি;
মুলার দাবি- সে নাকি গাজরের মত গুণী।

যেই চিনি সেই লবন, দুইটাই সাদা;
মরিচের মতো ঝাল, হয়ে গেছে আদা।

যেই বেগুন সেই লতা, কচু কিবা ওল;
চারটাই প্রায় সমান, চুলকানির মূল।

পেঁয়াজ আর রসুনের, একই যেনো কাজ;
যে রাঁধে সে’ই কাঁদে, চোখে লাগে ঝাঁজ।

টমেটো আর লেবুতে আছে বেশ পানি,
শসারও দশা প্রায় এদের মতো জানি।

লেখক:

জি.এম সুমন সরকার

নকলা, শেরপুর।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102