শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

মোঃ মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার পঠিত

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে নৃ-জনগোষ্ঠির বীর মুক্তিযোদ্ধা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাণনা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সম্মাণনা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক প্লাটফরম জনউদ্যোগ শেরপুর, কোচ আদিবাসী ইউনিয়ন, এসআইএল বাংলাদেশ, আইইডি, হাজং সমাজ কল্যাণ সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কোচ নেতা নিপুরাম চন্দ্র কোচ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নৃ-জনগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, নীলমাধব হাজং, মিঠুন কোচ, উদীচী সংগঠক এস.এম আবু হান্নান, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

আলোচনা সভা শেষে কোচ, হাজং, বর্মন ও গারো জাতিগোষ্ঠির শিল্পীরা নাচ প্রদর্শন ও গান পরিবেশন করেন। সবশেষে নৃ-জনগোষ্ঠির বীর মুক্তিযোদ্ধা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাণনা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় কোচ, গারো, হাজং, বর্মন, বানাই, রাজবংশী, হদি জনগোষ্ঠির নারী-পুরুষ ছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102