শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের জনসচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) নকলা পৌর শহরের নিউমার্কেটের সামনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থী ও জনসাধারণের সচেতনতায় এ সভা করা হয়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জানা গেছে, নকলার বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ফেইসবুক গ্রæপে এক নোটিশের মাধ্যমে নকলার বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমর্থনকারী ছাত্রদের জানান দেওয়া হয়। ওই নোটিশের ভিত্তিতেই সবাই নির্ধারিত সময়ে এই সভায় অংশ গ্রহনের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করেন।

সভায় দেশব্যাপী উদ্বুদ্ধ পরিস্থিতিতে নকলায় আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে ছাত্রদের করণীয় বিষয়ে পরামর্শ মূলক আলোচনা করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগকে সহযোগিতা করার পাশাপাশি সবার সাথে সমন্বয় রেখে নকলায় সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করাসহ সকল অন্যায় অবিচার, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছনা বজায়, সংখ্যালঘুদের যানমাল ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে কড়া নজর রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে সংস্কারকামী শিক্ষার্থীরা এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে আলাদা ভাবে স্বাক্ষাৎ করে তাদের কর্মপরিকল্পনা বিষয়ে অবগত করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102