শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নালিতাবাড়ীতে গায়েবানা জানাযা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২১২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গড়কান্দা মহিলা মাদ্রাসা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে শহীদদের গায়েবানা জানাযা নামাজের আগে ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

জানাযা নামাজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনগণ অংশ গ্রহন করেন।

জানাযা নামাজ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কমনায় এবং শোকসন্তপ্ত পরিবারের সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ-জাতির মঙ্গল কামনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ বিশৃঙ্খলা পরিস্থিতি নিরসনে ও আইন শৃঙ্খলার উন্নতি কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102