বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে : সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে, সব হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, দেশটা সবার। আসুন আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি। এসময় ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে সবাইকে ঘরে ফেরার আহ্বান জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

দুপুরে সেনা সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102