শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ২২৪ বার পঠিত

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সুজন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকার এনামুল হকের ছেলে। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতের ছোট ভাই মিজান মিয়া জানান, সুজন মিয়া দেড় মাস আগে বিয়ে করেছেন। এখনো তার হাতের মেহেদী মোছেনি। সে গরুর খাবারের জন্য খড় আনতে বড় ভাইয়ের শশুড় মনছুর আলীর বাড়ি পৌরসভার মমিনাকান্দায় যায়। কিন্তু খড় পরিবহনের জন্য কোন যানবাহন নাপাওয়ায় রাতে সেখানেই থাকার মনস্থির করেন। থাকার ঘরের বৈদ্যুতিক পাখার নষ্ট লাইন ঠিক করতে গিয়ে সুজন মিয়া বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102